High valued Partner
Rafsan Sabab, Esha, এবং Xefer-এদের ঘটনায় আমি জানি না রাফসান এর দোষ কতটুকু, ঈশা-ই-বা কতটুকু নির্দোষ, জেফার-ই-বা কতটুকু খারাপ! এদের কারোরই ব্যাক্তিগত জীবন নিয়ে নাক গলানোর অধিকার আমাদের নেই। হ্যা, আমরা প্রতিবাদ করতে পারি অন্যায়ের। কিন্তু সেটা জেনে, বুঝে করা উচিত। কিন্তু আমরা এই ব্যাপারটাকে নিয়ে রীতিমতো ট্রল, মিম বানিয়ে নিজেদের পার্সোনাল এ্যাটাকে নিয়ে যাচ্ছি। ব্যাডা জাত, হেহ হেহ, ব্যাডি মানুষ, হেহ হেহ , ফালতু সব ক্যাপশন দেখতে পাচ্ছি। প্রতিবাদের নামে বডি শেমিং করছি আমরা। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের চরিত্রে আঙ্গুল তুলতে দেখছি কত সহজে!
এই যুগে Cheat করা অনেক সহজ কাজ। আমরা একে রীতিমতো Coolness এবং Social Taboo বানিয়ে ফেলেছি। অধিকাংশ ছেলেদের আড্ডার হট টপিক কয়টা মেয়ের সাথে ডেট করলো,অধিকাংশ মেয়েদের আড্ডার টক অফ দ্যা টেবিল, " কার কয়টা বয়ফ্রেন্ড, কোনটা বেটার"। যখন জৈবিক চাহিদা এককেন্দ্রিক না থাকলে আর নীতি-নৈতিকতার মৃত্যু ঘটলে তখন Cheat করা , পরকীয়া করা ব্যাপারগুলোর উদয় ঘটে।
আমাদের হাতে এখন প্রচুর অপশন, অনেক অপরচুনিটি। কারণ, এখন আর মানুষ আগের মতো ভালো মন, পবিত্র ভালোবাসা খুঁজে না। এই যুগের প্রেম আর ৯০'দশকের প্রেম নেই, প্রেম এখন অতি আধুনিক হয়ে গিয়েছে। প্রেমিকের চাহিদা প্রেমিকার চোখের কাজঁল থেকে সরে গিয়ে অন্য মেয়ের শরীরের প্রতি জন্মে, যা তার কাছে সহজলভ্য এবং অধিক লোভনীয়। আর প্রেমিকাদের চাহিদা চলে গিয়ে ঠেকেছে স্যাপিসেক্সুয়ালিজমে, যে বিলাসিতা দিতে পারবে তার দিকে, এবার তার চরিত্র খারাপ থাকুক অথবা বাসায় বউ-বাচ্চা!
আমরা আসলে সবসময় High valued Partner খুঁজি। সবকিছুতে প্রত্যাশা আর চাহিদা আমাদের এতো বেশি যে, এসবের জন্য নিজেকে বাজারে বিক্রি করে দিতেও রাজি আমরা। স্যোসাইল মিডিয়ার ফিল্টার আর রঙ্গিন আলোয় Chocolate ভেবে বসি গোবরকেও। একটা সময় ফিজিক্যাল ডিমান্ড, কামনাবাসনা সবকিছু নিউট্রাল হয়ে যাবে। শেষ বয়সে এসে তখন মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে পাহাড়সম অনুশোচনাবোধ নিয়ে, যার থেকে তখন বের হওয়ার আর কোনো পরিত্রাণ নেই।
I think,
S3x or pleasure is not the definition of love; it is only one aspect of it.
মন্তব্যসমূহ