একদিন সব হারানোর বিনিময়ে ভালোকিছু পাওয়া হোক
আমরা মানুষ হারাই, না চাইতেও হারাই, কারণে অকারণে হারাই। কেউ আমাদের ছেড়ে চলে যায় তো, আমরা কাউকে ছেড়ে চলে আসি। ভেবে অবাক হই, যে মানুষটা অনেকের আকাঙ্ক্ষার সেই প্রিয় মানুষ, অথচ এই মানুষটাকেও কেউ একজন কোনো একদিন ছেড়ে চলে গিয়েছে! কেউ অসম্ভব ভালোবেসে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় তো, কেউ ভীষণ অযত্নে অবহেলা দিয়ে প্রমাণ করে দেয় যে, দুনিয়াবি চাহিদার কাছে সম্পর্ক কিছুই না।
একদিন এই মানুষগুলো মনে পাথর বেঁধে বাঁচতে শিখে যায়। নিজের চারপাশে পাথরের এক প্রাচীর তৈরি করে ফেলে। যে অদৃশ্য প্রাচীরের বাইরে সকল বিশ্বাস, ভালোবাসা আর আবেগের ঠাঁই হয়। এই প্রাচীরের ভেতর কেবল অনুভূতি শূন্য যান্ত্রিক একটা মানুষের বসবাস। পুড়ে যাওয়া ক্ষতস্থানের দাগ দেখে এক্সিডেন্টের সিভারিটি বুঝে ফেলা যায় কিন্তু আফসোসের বিষয়, তেমনিভাবে এই মানুষগুলোর ক্ষতস্থান দেখাও যায় না, সিভারিটিও বুঝা যায় না!
একদিন সব হারানোর বিনিময়ে ভালোকিছু পাওয়া হোক। সব শূন্যতা ভরে উঠুক পূর্ণতায়। পাথরের প্রাচীরে ফুল ফুটুক, সূচনা হোক নতুনত্বের। বিদাতার উপর নতুন করে আস্থা জন্মাক এদের। এতোটা খুশি হয়ে উঠুক যাতে নিজের অজান্তেই বলে ওঠে, " স্রষ্টা যা করে ভালোর জন্যই করে, যা দেয় বেস্টকিছু দেয়, যা কেঁড়ে নেই ভালোর জন্যই নেয় "।
মন্তব্যসমূহ