ভার্সিটির ফাস্ট ইয়ারের স্টুডেন্টদের হাসিখুশি, বোকাসোকা'ই মানায়

ভার্সিটির ফাস্ট ইয়ারের স্টুডেন্টদের হাসিখুশি, বোকাসোকা'ই মানায়। যারা ক্যাম্পাসে ঘুরবে-ফিরবে তিড়িংবিড়িং করবে, ছবি তুলবে, সেই ছবি স্যোসাইল মিডিয়াতে আপলোড দেওয়ার সময় ক্যাপশন দিবে, "Friends Forever"। মাথায় ক্যারিয়ার টেনশন, Project, Thesis এসব নিয়ে পড়ে থাকবে থার্ড-ফোর্থ ইয়ারের স্টুডেন্টরা। যে বইটা যেই বুকসেল্ফে রাখলে মানানসই এবং কার্যকরী, তাকে সেখানেই রাখতে হয়। ক্যাম্পাস লাইফের এটাই সৌন্দর্য্য। 

এখন কথা হলো এই সিনিয়ররা যারা নিজেরা অন্তঃসারশূন্য, একাডেমিকে হদিস নাই, স্কিলের কথা বললে বেদিশা হয়ে পড়ে। এরা সারাদিন মাঠে পড়ে থাকলে অথবা Cool বড় ভাই সাজতে গিয়ে ছ্যাচঁড়া হয়ে গেলে এটা বড্ড বেশি বেমানান।! 

ক্যাম্পাসে প্রতি বছর নতুন নতুন ব্যাচ আসে। প্রতিবছরই নিয়ম করে বড় ভাইরূপী কিছু ত্যাদঁড় আর ছ্যাচড়াদের চিনা হয়। সিনিয়র হয়ে এসব দেখতে এখন নিজেরই লজ্জা লাগে। প্রেম ভিক্ষুক এসব ভাইয়েরা হয়তো ৯০'দশকে পড়ে আছে। এরা ভুলেই যায় যে, এদের সো কলড কেয়ারিং মার্কা ছ্যাচড়ামিগুলো স্কিনশর্ট হয়ে ইনবক্সে ইনবক্সে ভাইরাল হয়!  

আপনাদের ভাষায় আপনাদের বলছি,

"যেই টেবিলে বসার যোগ্যতা আপনার নাই কিংবা বসতে গিয়ে যখন টের পাবেন এই টেবিলে বসার যোগ্য আপনি নন, তখন সেই টেবিলে বসে খাবার খাওয়ার স্বপ্ন দেখাটা রীতিমতো আপনার জন্য বিলাসিতা। এই বিলাসিতা থেকে বেরিয়ে আসুন, যদি মান সম্মান বলতে কিছু একটা থাকে আরকী"।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest