While lies are seductive, the truth is harsh

আজকাল আমার সাথে যারা খুব গুছিয়ে কথা বলে, সাক্ষাৎ শেষে একটা রেশ রেখে যায়, ব্যবহারে একটা মুগ্ধতা রেখে যায়, তাদের ব্যাপারে সিক্সথ সেন্স খুবই সচেতন হয়ে উঠে। সন্দেহ করে বসে ওভার এক্সাইটেড নার্ভ সিস্টেম ! 

কারো সাথে আজকাল নিজেরও ক্লিন ইমেজ রাখতে মনে চায় না আমার। মন চায় না কথা কিংবা ব্যবহার দিয়ে কাউকে মুগ্ধ করতে। খুব করে চাই এক মিটিংয়ের পর অপর পক্ষ আমার সম্পর্কে কোনো ধারণাই না রাখুক। কারো কাছে নিজের রেশ ধরে রাখতে একদমই মনে চায় না। খুব করে চাই, আমার কাজ মনে রাখুক, আমাকে নয়।

সব মিথ্যে ঝকঝকে পরিষ্কার এবং পরিপাটি হয়৷ স্পষ্টবাদী আর মুগ্ধতা মিথ্যুকদের সব থেকে বড় অস্ত্র। সব মিথ্যুক মহান সাজে। এরা খুব সূক্ষ্মভাবে রেশ রেখে যাবে সব জায়গায়।

While lies are seductive, the truth is harsh.

সত্য জিনিসটা গ্রহণ করতে মাঝে মাঝে খুব কষ্ট হয়। সত্যবাদীদের আমাদের চোখে মাঝে মাঝে বামপন্থী মনে হয়। স্বল্পভাষী আর রূঢ়তার জন্য এদের ছুঁড়ে ফেলে দিতে মনে চায় !

অথচ হওয়া উচিত ছিল তার উল্টো! আমাদের জীবনে এই জন্যে ক্ষতস্থান বেশি। সেই ক্ষত সেরে উঠতে উঠতে সংযোজন হয় নতুন ক্ষত। কারণ আমরা ক্লিন মিথ্যেতেই নির্ভরশীল যে ! 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest