মানুষকে পেয়ে গিয়ে হারিয়ে ফেলার স্বাদ

মানুষকে পেয়ে গিয়ে হারিয়ে ফেলার যেই স্বাদ, এর থেকে তিক্ত স্বাদের আর কিছু পৃথিবীতে হতেই পারে না। নিজের উপর ঠিক আফসোসও না, আবার নির্মমতাও না। এ যেন নিজের নিয়তির উপর ভরসা উঠে যাওয়ার মতো তিক্ততা ! 

একটা মানুষকে ভালোবেসে তার মন ছুঁয়ে দেখার বাসনায় আপনি নিজের মনের রং-তুলি দিয়ে নিজের মতো করে আঁকতে বসলেন। এঁকেও ফেললেন তার অবয়ব। ভাবলেন, এই তো আমার মনের পার্ফেক্ট মানুষ। জ্বী না, আপনি ভুল, সম্পূর্ণ ভুল! বিধাতার রং-তুলির কাছে আপনার ক্যানভাস ফেইল, একদম ভিন্নও হতে পারে আবার হুবহু একরকমও হতে পারে। এটা নিয়তি নিশ্চিত করে বিধাতার ক্যানভাসে। আপনি নিজেকে যতোই আর্টিস্ট দাবী করেন না কেন, আপনার ক্যানভাস বিধাতার ক্যানভাসের ছোট একটা অংশ মাত্র। এটা নির্ভর করে উনি আঁচড়টা কোথায় দেয়, আপনার ক্যানভাসেও তুলির আঁচড় পড়তে পারে কিংবা নাও পড়তে পারে৷ পড়লে আপনি ভাগ্যবান, না পড়লে আপনি নিয়তির ভবলীলার দুষ্টচক্রে ক্ষত-বিক্ষত মানুষ! 

আপনার সাথে আমার ঠিক এই জায়গায় পার্থক্য। ঠিক এই জায়গাতেইই পার্থক্য!!!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest