Father's Day, A loop social trending

যেদিন থেকে বুঝতে শিখলাম যে বাংলা,ইংরেজি মুখস্থ করার চেয়ে ম্যাথ বুঝে পড়া সহজ, সেদিন থেকে সবকিছুকে ইকুয়েশনে ফেলে বিশ্লেষণ করা শুরু করেছি। আশেপাশের সবকিছুকে ম্যাটারিয়ালিস্টিক ভাবে হিসেব করতে শিখে গিয়েছিলাম সেদিন থেকেই। এই হিসেব-নিকেশ আমাকে গণিতে ভালো ছাত্রের তকমা দিলেও, আশপাশের ঘটে যাওয়া অনেক কিছুর হিসেব-নিকেশ আমি এখনও মিলাতে পারি না।
সেদিন বাবা দিবস ছিলো। অনেকেই দেখছিলাম বাবাকে উৎসর্গ করে পোস্ট করেছে। বাবার সাথে হাসি-হাসি মুখ করে তোলা ছবির সাথে সুন্দর সুন্দর বাছাই করা ক্যাপশন। আবার ঠিক এরই বিপরীত চিত্র খেয়াল করছিলাম। দুই সন্তান বাইরে স্যাটেলড এমন সন্তানের বাবা মন খারাপ করে বসে বসে সন্তানের ছবি দেখছে তার আইডিতে ঢুঁকে। বাবা হারানো ছেলেটা দীর্ঘ মন খারাপের স্ট্যাটাস দিচ্ছে, যা পড়ে নিজেরও চোখে পানি চলে আসছিলো। আর এদিকে আমি বেচারা সেদিন বৃদ্ধাশ্রমের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর বাবাকে নিয়ে করা পোস্টগুলোয় মুখে বিদ্রূপের হাসি নিয়ে লাভ রিয়েক্ট দিয়ে যাচ্ছিলাম (দিনে দিনে মিসোজেনিক হয়ে যাচ্ছি মনে হয়)!  
আপনার বাবা ভালো মানে পৃথিবীর সব বাবা-রাই যে ভালো, এই কথা হলফ করে কিভাবে বলতে পারেন? আবার আপনার বাবা খারাপ, হ্যারাস করে মানে পৃথিবীর সব বাবা খারাপ এটাও আপনি বলতে পারেন না! আমার যদি সে ক্ষমতা থাকতো, তাহলে বাবা দিবসের নামে কালচারাল শো অফ কিংবা হাহাকার বন্ধ করে দিতাম। সেই ক্ষমতা থাকলে পৃথিবীর সকল সন্তানদের বাধ্য করতাম বাবা-মায়ের ভরণপোষণের দায়িত্ব নিতে। Father's Day এতো স্যোসাইল ট্রেন্ডিং এ থাকলে, পৃথিবীতে এতো Old-age Home কেন, এতো বৃদ্ধাশ্রম কেন আমাদের দেশে? 
নাকি এসব দিবসে নামে মাত্র, যার পেছনে আমার মতো সন্তানদের দায়িত্বে ফাঁকি আর স্বার্থ লুকানো?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest