মানুষকে কখনো নিজের সমীকরণে ফেলে যাচাই করতে যেতে নেই

আমি একবার Good listener হয়ে দেখলাম। সবার সব দুঃখকষ্টের কথা মন দিয়ে শুনলাম। মানুষ কমফোর্ট জোন পেলে আইসক্রিমের মতো গলে যায়। সব কথা গদগদ করে বলে দেয়। এই চরম বিশ্বস্ত প্রাণী একবারও অপর পাশের মানুষটার কথা শুনতে চাই না, দুঃখ তো ছুঁয়ে দেখা অনেক পরের কথা। আমি তারপর নিজের কথা বলার আগ্রহ হারায় ফেললাম! শুনেই গেলাম একপাক্ষিক দুঃখকষ্টের কথা আর সান্ত্বনা দিয়ে গেলাম নিজের ক্ষতের জায়গায় হাত চেপে।

আমি একবার Introvert হয়ে দেখলাম। কেউই খবর নেই না। কাজ না থাকলে কেউই আসলে স্মরণ করে না। ভার্চুয়াল মেলডির এই যুগে মানুষ খুব সহজে বন্ধুত্ব প্রতিস্থাপন করে ফেলে। প্রয়োজন ছাড়া কেউ কারো খুঁজ নেই না।

আমি একবার Extrovert হয়ে দেখলাম। বেশি মানুষের সাথে মিশতে গেলে মানুষ সস্তা মনে করে। নিজের মূল্যবান সময় ব্যয় করে কাউকে সময় দিতে গিয়ে উল্টো কথা শুনতে হয়েছে। মানুষ সহজে সাহচর্য পেয়ে গেলে সস্তা ভেবে বসে। 

আমি একবার প্রেমিক হয়ে দেখলাম৷ প্রেমিকা আমার চেয়ে বেশি ফুল ভালোবাসে। অতি যত্ন নিতে গিয়ে প্রেমিক বেচারা উপাধি শূন্য! নিজেকে ভেঙ্গেচুরে দিতে গিয়ে আইডেন্টিটি ক্রাইসিসে ফেলে দেয়। প্রেমিকা বুঝে না সে ভাষা, যে ভাষা জুড়ে তাকে নিয়ে তীব্র আবেগ।

আমি একবার Leader হয়ে দেখলাম। অযোগ্যরা আমার দিকে নেতৃত্বের আঙ্গুল তুলে, কিন্তু এদের নেতৃত্ব নিতে বললে পিছিয়ে যায়। আমি এই মঞ্চে এসে দেখলাম আমার নিচের শ্রেনির মানুষেরা আমাকে টেনে নামিয়ে ফেলতে ব্যস্ত, কিন্তু আমার উপরের শ্রেণির মানুষেরা নিজেদের নিয়ে ব্যস্ত। বুঝলাম, আমার নিন্দুক সবসময় আমার থেকে নিচু শ্রেনিরই হয়, আমার উচিত আমার উপরের শ্রেনিকে অনুসরণ করা।

আমি একবার সুবোধ হয়ে দেখলাম। সবাই সুবোধ বলে নিজেদের সব ইচ্ছে চাপিয়ে দিতে চায়। আমার নিজের মতামতের কোনো প্রাধান্যতাই যেন নেই সেখানে। সবকিছু মুখ বুঝে সহ্য করে নিলে এরা যেন আরো রূঢ় হওয়া শুরু করে। সবাই ঘাড়ে এসে চেপে বসে নিজের স্বার্থ হাসিল করতে চায়।

দিনশেষে বিচার-বিশ্লেষণ করে এটাই দেখলাম যে, মানুষকে কখনো নিজের সমীকরণে ফেলে যাচাই করতে যেতে নেই। এরা নিজেদের হিসেবেই সুন্দর। নিজের মতো করে আগলে রাখতে গেলে এরা হয় ছাপোষা হয়ে পড়ে, নয় ভুল বুঝতে শুরু করে। 

দিনশেষে নিজের কাছে নিজের যতো এক্সপেকটেশন, নিজের সাথে যতো এক্সপেরিমেন্ট, বুঝাপড়ার লড়াই করতে হয়!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest