আমার রিজার্ভড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষদের খুব পছন্দ

আমার রিজার্ভড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষদের খুব পছন্দ। এতো এতো মানুষদের ভীড়ে এরা নিজেদেরকে রিজার্ভড করে রাখে, স্রোতে গা ভাসিয়ে দেয় না। এরা ইন্ট্রোভার্টও না, আবার এক্সট্রোভার্টও না। এরা জানে, কোথায় ঠিক কতটুকু কথা বলতে হবে। এরা জানে কার সাথে ঠিক কিভাবে কথা বললে এপ্রোচ ঠিকঠাকমতো হবে। এরা জানে নিজেকে কোথায় ঠিক কতটুকু উপস্থাপন করতে হবে। এই মানু্ষগুলোর সংখ্যাও আশেপাশে খুব কম।

ক্যাম্পাস লাইফে আমি এক্সট্রোভার্ট মানুষ দেখি, ইন্ট্রোভার্ট মানুষ দেখি আবার অ্যাম্বিভার্ট মানুষদেরও দেখি। কিন্তু এদের মাঝে যারা রিজার্ভড পার্সোনালিটির, তাদের প্রতি আলাদা একরকম ইম্প্রেশন তৈরি হয়। আমি দূর থেকে তাদের গুণগুলি  বিশ্লেষণ করি। তাদের গিয়ে বলতে ইচ্ছে করে " চলেন এক কাপ চা খাবো আপনার সাথে, আড্ডার ফাঁকে আমাকে একটু শিখিয়ে দিবেন আপনার রিজার্ভড পার্সোনালিটির মূলমন্ত্র "।তা আর বলা হয়ে উঠে না! 

যারা 'My life my rules'- নামে চারপাশ দূষিত করে না, পোষাকের স্বাধীনতার নামে এটেনশান সিক করে না, 'আমার আইডি আমার ইচ্ছে, যা খুশি তা দিবো'- নামে ফেসবুকে সস্তা মিম, কনটেন্ট আর নিজেকে পণ্য হিসেবে তুলে ধরে না, যারা আইডি লক করে নিজেকে পরহেজগার দাবি করে না, যারা ইন্ট্রোভার্টনেসের নামে অন্যের বিরক্তির কারণ হয় না, আপনাদের বলছি আপনারাই রিজার্ভ ব্যক্তিসম্পন্ন। আপনারা আছেন বলেই, আমরা ইচ্ছে পোষণ করি ব্যক্তিত্ব গড়ার। 

ধন্যবাদ আপনাদের❤️

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest