Acceptance and Understanding of Friends
রাস্তা থেকে তুলে এনে আপনি একটা বিড়াল কিংবা কুকুর পালেন। দেখবেন নিজের মতো করে বড় করতে পারলে, সে আপনাকে বুঝবে, আপনার কথা শুনবে। কিন্তু মানুষ, এদের আপনি যতোই বুঝাতে যাবেন সে ততোক্ষণ আপনার কথা বুঝার চেষ্টাও করবে না, যতোক্ষণ না আপনার কথা তার স্বার্থের মাঝে পড়ছে!
কি অবাক হচ্ছেন? বিশ্বাস না হলে, দু'চার জনের সাথে যৌক্তিক তর্কে গিয়ে দেখবেন! যদি আপনি যৌক্তিক ভাবে সঠিক হোন এবং আপনার কথা তাদের বুঝাতে সক্ষম হোন, তাহলে ধরে নিতে হবে আপনি শিক্ষক হিসেবে অসাধারণ এক প্রতিভাবান হওয়ার যোগ্যতা রাখেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই আপনি এদের তর্কের কাছে হেরে যাবেন। একটা সময় এসে বুঝতে পারবেন এদের বুঝানোটা অযথা সময় আর নিজের এনার্জি দুটোরই অপচয়। অবশেষে আপনি উপলব্ধি করবেন, এসব ক্ষেত্রে এদের সাথে আপনার চুপ হয়ে যাওয়াটাই শ্রেয়।
এই যুগে নিজ রুচির, নিজ মানসিকতার কিংবা অন্তত ৫০% নিজের মতো মানুষ পাওয়া দুরূহ ব্যাপার। যদি কখনো দেখেন, কাউকে চা খেতে বের হওয়ার কথা বললে, সে নিঃস্বার্থভাবে বের হয়ে যায় আপনার সাথে। যদি কখনো দেখেন, কারো সাথে আপনার হয়তো কমন গোল নেই, ক্যারিয়ারেও মিল নেই কিন্তু দু'জনের রুচিশীলতা বরাবর লেভেল এর৷ যদি কখনো দেখেন, আপনার জন্য কেউ এফোর্ট দিয়ে যাচ্ছে শুধু মাত্র সম্পর্কের খাতিরে, যদিও তার সাথে আপনার কোনো লেনদেনের সম্পর্ক নেই। যদি কখনো দেখেন, আপনাদের দু'জনের কাছে যা শখ কিংবা এডভেঞ্চার, তা অন্যদের কাছে নির্ঘাত পাগলামো। বুঝে নিবেন এরা আপনার জীবনে বেস্ট ফ্রেন্ড কিংবা প্রিয় মানুষ হওয়ার যোগ্যতা রাখে। এই মানুষগুলোকে আগলে রাখবেন, এরা আপনার জীবনে আশীর্বাদ ❤️🩹
মন্তব্যসমূহ