প্রেমিকা বনাম ম্যাচিউরিটি

প্রেমিকা এতো ম্যাচিউরড ক্যান হতে হবে? তার তো এতো সমাজনীতি, অর্থনীতি, দর্শন, না জানলেও হবে। তাকে কেন আগে থেকে রাস্তা পার হওয়া জানতে হবে, শাড়ি পড়া শিখতে হবে, রান্নাবান্না জানতে হবে। এসব শিখিয়ে দেওয়ার জন্য প্রেমিক বেচারার সারা জীবন তো পরে আছেই! তাহলে প্রেমিকা নির্বাচনে এতো জাত-পাত আর ক্লাস মেজারমেন্ট কেন?


প্রেমিকার ভেতর থাকবে পাগলামি, বাচ্চামি আর হাসি-খুশিতে ভরপুর একটা পজিটিভ এনার্জি । ওভার ম্যাচিউরড কিংবা সম্পূর্ণ আত্মকেন্দ্রিক মেয়েগুলো হয়তো একদিন সংসারী হয়ে উঠে, কিন্তু কখনোয় প্রেমিকা হয়ে উঠতে পারে না!

আমাদের সবার ভেতরই কিছু না কিছু শিশুসুলভ আচরণ থাকে, সেগুলো আমরা প্রকাশ করি ভালোবাসার মানুষটার সাথে। বাইরের দিক থেকে আপনি যতোই আয়রনিক হোন না কেন, দিনশেষে ঐ একটা মানুষের কাছে গিয়ে আপনি আইসক্রিমের মতো গলে যান। একটা বার ভাবুন তো, সারাদিনের ঝক্কি-ঝামেলা শেষ করে প্রেমিকার সামনে গিয়ে দাঁড়াতে ১৫মিনিট দেরি হওয়ায়, এর জন্য আপনাকে টাইম সেন্স নিয়ে ভাষণ শুনতে হচ্ছে। অনেকে একে প্রেমিকার আদর বললেও, আমি সম্পর্কের রেড ফ্ল্যাগ হিসেবেই বিবেচনা করি!

আপনি আপনার লিস্টের ডজনখানেক মেয়েকে পাত্তা না দিয়ে একটা মেয়ের পেছনে বছরের পর বছর সময় আর এফোর্ট দিয়ে যাচ্ছেন। দুইদিনের দুনিয়ায় আর বাঁচবেন কতোদিন, সে চিন্তা করে কনফেসও করে দিলেন। আর এখন,আপনার এই হবু প্রেমিকা আপনাকে ভবিষ্যত নিয়ে শর্ত দেয়! এসব শর্ত দেখে আপনার ব্যাংকের ম্যানেজারের কথা মনে পড়ে। তিনিও একাউন্ট খোলার কথা বলায় সে সময় এমন "terms & conditions " পেপার দিয়েছিলো, যেখানে সব শর্ত মেনে সিগন্যাচার করে তারপর লেনদেন করতে হয়েছে। প্রেমিকাকে তখন প্রফিট আর প্রিন্সিপাল নিয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করে! 

ম্যাচুউরিটি ভালো কিন্তু "Over maturity" সম্পর্কের রেড ফ্ল্যাগ। শর্ত দিয়ে আর যা-ই হোক প্রেম হয় না। যেই সম্পর্কে শর্ত প্রযোজ্য, সে সম্পর্কে স্বার্থ থাকবেই। এই স্বার্থ শর্ত পরিবর্তনের সাথে পল্টিবর্তনীল!

প্রেমিক হবে এলোমেলো, যাকে গুছিয়ে দেওয়ার দায়িত্ব প্রেমিকার। প্রেমিকা হবে নমনীয়, নাজুক, সবসময় কিছু ভালো মূহুর্ত উপহার দেওয়ার দায়িত্ব প্রেমিকের। কোলাহল রাস্তায় কোনো প্রেমিক যেমন কখনোই তার প্রেমিকাকে একা রাস্তা পার হতে দিবে না, ঠিক তেমনিভাবে দুঃসময়ে কোনো প্রেমিকা তার প্রেমিকের সঙ্গ ছেড়ে দিবে না! 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest