সব পেতে গিয়ে আমরা একা হয়ে যায়

একদিন সব হবে। যা যা চাই, সব পেয়ে যাবো। কিন্তু যেই জিনিসটা খুব করে চাইতাম যে না হোক, সেটাও পেয়ে যাবো! 

একদিন প্রচুর টাকা হবে, টাকা দিয়ে সুখ কিনে নিবো। কিন্তু যাদের জন্য সুখ কিনতে চাইতাম, যাদেরকে নিয়ে সুখী হতে চাইতাম, সেদিন তারায় থাকবে না!

একদিন সকল ব্যস্ততা ভুলে গিয়ে একটা বিকেল সমুদ্রের তীরে বসে সূর্যাস্ত দেখে কাটিয়ে দিবো। কিন্তু সেদিন যাকে নিয়ে সূর্যাস্ত দেখার কথা ছিল, হঠাৎ মনে পড়বে সে তো পাশে নেই।

একদিন পাহাড়ে চলে যাবো, ভোরের সূর্যোদয় দেখতে দেখতে কান পেতে পাখিদের কিচিরমিচির শুনতে শুনতে দিনটা শুরু করবো। কিন্তু পাহাড়ে ওঠতে ওঠতে সেদিন আবিষ্কার করবো আগের এনার্জিটুকু আর এখন নেই, ভোর দেখার মতো দৃষ্টিশক্তি আর পাখিদের কিচিরমিচির শোনবার মতো শ্রবণশক্তি আগের মতো আর নেই! 

একদিন কফি ডেইট এ যাবো। একদম অনাড়ম্বর ডেইট যাকে বলে। আমাদের সঙ্গে থাকবে না ডিস্ট্রাক্ট করার মতো কোনো ডিজিটাল ডিভাইস। ছবি তোলার কোনো বাতিক থাকবে না সেদিন, ফোন কল এসে বিরক্ত করার মতো কোনো অপশনও থাকবে না সেদিন। সেদিন ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক বাজবে না। সেদিন বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হবে। কিন্তু সেদিন কফির ক্যাফেইনের ঘোরে সামনে বসা মানুষটার সাথে হারিয়ে ফেলা মানুষটাকে ঘুলিয়ে ফেলবো। আবছায়া দৃষ্টিতে দেখতে পাবো, সামনে যে মানুষটা থাকার কথা তার পরিবর্তে অন্য একজন আসে আছে! 

ছোট এই জীবনের এক প্রান্ত থেকে ওপর প্রান্ত জুড়ে শুধুই চাওয়া আর চাওয়া! পাওয়ার পাল্লাটাও অনেক ভারী। ২৩ বছরের এই জীবনে প্রতিটা দিন উপলব্ধি করতে পারছি, একদিন সব চাওয়া পাওয়াই পূর্ণতা পাবে। বিধাতা কোনো ইচ্ছেই অপূর্ণ রাখেন না। কিন্তু আমরা যেভাবে ভাবি, সেভাবে পূরণ হয় না। অনেকটা দাবার বোর্ডে ওপনেন্টকে হারানোর মতো আকাঙ্ক্ষা নিয়ে খেলতে বসার মতো। আকাঙ্ক্ষা পূর্ণ হয়। আপনি হারিয়ে জয় পেয়ে যান, কিন্তু যে চালে জিতে যাওয়ার কথা সে চাল দিয়ে নয়! 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest