Money never be the Second God

"Time is valuable","Money is the Second God"- ছোটবেলা থেকে আমাদের মাথায় এই দুইটা লাইন অনেকটা আনুষ্ঠানিকভাবে বইখাতায়, ক্লাসে এবং পরিবার থেকে ঢুকিয়ে দেওয়া হয়। অথচ একবারও কেউ এটা শিখায় না যে, "You're also valuable"। যার ফলস্বরূপ, এই সময় আর টাকার পেছনে দৌড় দিতে গিয়ে পেছনে কতকিছু যে ফেলে আসতে হয়! হাইস্কুলে থাকতে টিফিন পিরিয়ডে দুই বন্ধু মিলে গল্প করতাম। সে গল্প বড় হওয়ার গল্প, বড় হয়ে টাকা কামানের গল্প। বড় হওয়ার পর এখন দুই বন্ধু মিলে গল্প করি, সে গল্প সময় কিনার গল্প, ইশ্ স্কুল লাইফটা ফিরে পাওয়ার গল্প! সময় আর টাকার পেছনে দৌড়াতে গিয়ে দেখলাম কল লিস্টে আত্মীয়স্বজনদের নাম্বারই সেভ করা হয়ে ওঠে নাই, শেষ কবে সব বন্ধুরা মিলে খোলা মাঠে বসে মন খুলে গল্প করেছি মনে করতে পারছি না, নতুন কোনো বন্ধুও তৈরি হয় নাই, ক্রিকেট ব্যাটটা নিয়ে শেষ কবে মাঠে নেমেছি তাও মনে নেই! Life is a rat race, আর এই রেইস এ ইঁদুর সাজতে গিয়ে নিজের যেই স্বাধীন ব্যক্তিসত্ত্বাটা তা খুঁইয়ে ফেলি। মনুষ্যত্বের জায়গা থেকে আর কখনো ভাবতে পারি না আমরা, আমাদের দিয়ে কবিতা লিখা হয় না,আমাদের দিয়ে জ্যোৎস্নাবিলাস, হয় না বই লিখার মতো ধৈর্য্যও। এই ইঁদুর এর দৌড়ে দৌড়াতে দৌড়াতে একটা সময় হাঁপিয়ে ওঠি, Inferiority Complex পেয়ে বসে তীব্রভাবে। "আমাকে দিয়ে কিচ্ছু হবে না"-র মতো ভাবনা থেকে সুইসাইডাল সিদ্ধান্তের উদয় ঘটে। একটা সময় আমাদের প্রচুর টাকা হবে। বার্ধক্যে চামড়া কুঁচকে যাবে একদিন। সেদিন একা একা পড়ন্ত বিকেলে কফির মগটায় চুমুক দিতে দিতে আত্মোপলব্ধি হবে, মনে সুবুদ্ধির উদয় ঘটবে। তখন নিজের সাথে নিজে বিড়বিড়িয়ে যাবো," Money never be the Second God, Time is valuable but loneliness is more suffering than the value !"

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest