Chess with my Queen
কোনো এক অলস বিকেলে মগ ভর্তি কফি আর মাথা ভর্তি গেইম প্ল্যান নিয়ে বসবো দাবার বোর্ডে। আমার opponent-এ বসবে তুমি৷
আমাদের কথা হবে চোখে চোখে, আমাদের কথা হবে দাবা বোর্ডে প্রত্যেকের ১৬ সদস্যের সেনা বহরের মাধ্যমে!
তুমি আমার সাথে মাইন্ড গেইম খেলতে চাইবে। আমার গেইম প্ল্যান এলেমেলো করে দেওয়াই হবে তোমার প্রধান ডেমোক্রেসি।
আমার বিশপদ্বয় যখন তোমার বোর্ডে এগিয়ে যাবে, তখন তোমার ঠোঁটের বাকা হাসি দিয়ে আমি সহ আমার বিশপদ্বয়ের বাঁকা চাল কুপোঁকাত করাই হবে তোমার মূল লক্ষ্য৷ আমি আমার মোহগ্রস্ত মন আর গেইম প্ল্যানার বিশপদ্বয়ের বাঁকা চাল নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করেই যাব!
আমার কিস্তিদ্বয় যখন তোমার দাবার বোর্ডের রাজার দিকে তাকঁ করে থাকবে, তখন তুমি তোমার নিজের রাজা এই আমিটাকে তোমার কাঁজল চোখের সরল দৃষ্টি দিয়ে ঘাঁয়েল করার চেষ্টা করবে! আমি তোমার এই কালো জাদু থেকে চোখ ফিরিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করবো। ভেস্তে যাবে আমার সব গেইম প্ল্যান! নিজেকে আত্মসংবরণ এ নিয়ে তাড়াতাড়ি ছক বাঁধবো নতুন গেইম প্ল্যানের।
আমি যখন চেক-মেইট দিতে যাবো, তখন তোমার গম্ভীর-বিষাদগ্রস্ত-অন্ধকার করা মুখের দিকে তাকিয়ে স্বেচ্ছায় নিজের মন্ত্রীকে খুঁইয়ে দিবো তোমার সেনা বহরে। তুমি আমার স্বেচ্ছায় বলিদান দেওয়া মন্ত্রীর চালকে বোকামি ভেবে খুশি হয়ে যাবে। কাটাকুটি করতে করতে একসময় চেক-মেইট দিয়ে উৎফুল্ল মনে বিজয়ের হাসি দিবে আমার দিকে তাকিয়ে আর আমার বোকামির জন্য একগাল হেঁসে নিবে। আমি তখন তোমার দিকে তাকিয়ে মুচঁকি হাসি হেঁসে নিজেকে নিজে বলবো,
"How can i win when my Queen(♛) is my opponent?"!

মন্তব্যসমূহ