মধ্যবিত্ত, Dark Art এবং Dark fantasy অতংপর Antique piece

মধ্যবিত্ত পরিবারের ছেলেরা ছোটবেলা থেকেই একটা সহজাত প্রতিভা নিয়ে বেড়ে উঠে। যেমন এদের যদি এক প্লেট ভাতের সাথে অল্প একটু তরকারি কিংবা একটা ডিম ভাজি দিয়ে আতিথেয়তা শেষ করে ফেলেন,তাহলে এরা ওই একটু দিয়েই এক প্লেট ভাত গুছিয়ে খেয়ে হাঁসি মুখে তৃপ্তির ঢেঁকুর তুলার অভিনয় করতে পারবে। আবার আপনি যদি ফর্মাল কোনো পার্টিতে আমন্ত্রণ করেন। এরা সেখানেও গতবছরের কেনা ফুলহাতা শার্টটাকে ধুয়ে ইস্ত্রি করে ফর্মাল ছদ্মবেশী হয়ে হাসিমুখে মানিয়ে নিতে পারবে। আর এদের মধ্যে যারা প্রেমিক তারা তো একেক জন অর্থনৈতিক বিপর্যয়ে প্রেমিকা এবং মানিব্যাগ ব্যালেন্স করার জন্য নোবেল এর দাবীদার! একমাত্র তারাই জানে মাসের শেষের দিকে যখন মানিব্যাগে খরা চলে, তখন প্রেমিকার আবদার মিটাতে গিয়ে তাদের কতো দিকের হিসেব-নিকেশ কাটছাঁট করতে হয়। তারপরও তারা ভালোবাসাটাকে ঠিকই ব্যালেন্স করে নেয় হাসিমুখেই। 

এই মধ্যবিত্তের হাঁসিটা অনেকটা "Dark Art" এর মতো। বাইরের মানুষ ভালো করে না খেয়াল করলে বুঝতেই পারবে না যে এদের মুখে এক আর মনে আরেক! ডার্ক আর্ট এ একটা সময় গিয়ে আপনি যখন বিশ্লেষণ করতে করতে এর মানে খুঁজে পেতে শুরু করবেন,তখন আপনি আপনার সহ্য সীমা অতিক্রম করে ফেলবেন। আপনি আর নিতে পারবেন না এর মানে! তাইতো এই মধ্যবিত্তের জীবনে মানুষের ছেড়ে যাওয়ার গল্প বেশি! 

এই মধ্যবিত্তের স্বভাবে কেমন যেন একটা "Dark fantasy" কাজ করে। তাই এদের রহস্যময় আর ভবঘুরে জীবনে বাইরের মানুষের এতো আগ্রহ! ইকোনমিক কন্ডিশনের এতোটাই টানাপোড়ন যে এদের সংসারে হ-য-ব-র-ল অবস্থা, বাইরে দিয়ে ফিটফাট হলেও। বাইরে থেকে একটা মানুষ দেখলে বুঝতেই পারে না যে, কর্তার আয়রন করা শার্টের কলারের নিচে কতো ঘামে ভেঁজা গল্প লুকিয়ে আছে। গিন্নির এই জাঁকজমকপূর্ণ শাড়ির প্রতিটা কুঁচিতে কতো বাজার থেকে বাঁচানো টাকা লুকিয়ে আছে!

শেষ জীবনে এসে এরা এক একটা "Antique piece" এ পরিণত হয়ে পড়ে! পুত্র কন্যাকে অভাবের মাঝেও শিক্ষিত করে তোলে,স্যাটেলেড করতে যা যা প্রয়োজন সব করে। তারপর? তারপর একটা সময় জীবনের সমস্ত অভিজ্ঞতা আর ক্লান্তি নিয়ে দামি একটা এন্টিক পিসে পরিণত হয়ে পড়ে থাকে বাসার একটা কোণে, অপেক্ষা করতে থাকে অগ্রসরমান মৃত্যুর!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest