আম্মা বেঁচে থাকতে সময় খারাপ গেলে কিংবা সবকিছু আমার প্রতিকূলে চললে, তীব্র অসহায়ত্ব নিয়ে আম্মার কোলে মাথা গুঁজে চুপচাপ শুয়ে থাকতাম। জানতাম আম্মা চেহারা দেখেই বুঝে ফেলবে। তাই অপেক্ষা করতাম,কখন নিজ থেকে প্রশ্ন করবে আর আমি উত্তর দিবো। ঠিক তাই হতো! সবকিছু শোনার পর আম্মা কতক্ষণ চুপচাপ বসে থাকতো। এবং আমি এটাও জানতাম সবকিছু শোনার পর উনি বলবেন,"ধৈর্য্য ধর,একটা সময় সব ঠিক হয়ে যাবে"। এই বাক্যে অদ্ভুত রকমের একটা জাদু কাজ করতো তখন। শুয়ে শুয়ে কল্পনা করতাম যে, আসলেই সব ঠিক হয়ে গিয়েছে। অনেক হালকা হয়ে যেত মন।এখনও যখন সময় আমার বিপরীতে ছুটে,সবাই ছেড়ে ছুড়ে চলে যায় একা ফেলে,কেউ আমাকে বুঝার চেষ্টা করে না তখন নিজেকে নিজে বলি," একদিন সব ঠিক হয়ে যাবে আমান"।কল্পনা করি আমি সবার মাঝখানে আছি,সব পজিটিভ এনার্জি আমাকে ঘিরে আছে! সেই ধৈর্য্য ধরার ফল পেতাম! সেই একটা সময় আসে আসলেই। সব প্রতিকূলতা কেটে যায় ঠিকই, তখন অতীতের সময়টার কথা মনে পড়ে যাই। তবে ইতিমধ্যে অনেককিছু চেনা হয়ে যাই! আশেপাশের মানুষগুলোর রূপ বদলানো,নিজের ফ্লেক্সিবিলিটি,আত্মবিশ্বাস৷ আরেকটা মজার বিষয় হলো আপনার অনুকূল সময়ে যে সূর্যাস্ত রোমান্টিক মনে হবে,আপনার মন খারাপের সময় ঠিক একই জায়গাটাই একই সময়ে একই সূর্যাস্ত বিষাদের প্রতিচ্ছবি মনে হয়! কী অদ্ভুত তাই না,প্রকৃতিও আমাদের নিয়ে খেলতে পছন্দ করে!!! Monologue-02 ৬ই আগস্ট ২০২২ ইং শনিবার, রাত ৮টা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest