একাকীত্বের ভাবনা
একাকীত্ব কি জিনিস অনুভব করতে চান?
• যে জায়গাটায় বসে পুরো বন্ধু মহল মিলে আড্ডা দিতেন ওই জায়গাটায় কখনো সুযোগ পেলে একা গিয়ে বসবেন, একাকীত্ব কি জিনিস তা হারে হারে টের পাবেন।
• রেস্টুরেন্টে গিয়ে ফ্যামিলি সাইজ কিংবা ডুয়েল সিটের টেবিলে পরিবার আর কাপলদের মাঝে যখন আপনি সিঙ্গেল টেবিল খুঁজে পাবেন না বসার জন্য, কোনার দিকের টেবিলটায় মুখ গুঁজে গিয়ে বসে পড়বেন। কফির মগে চুমুক দিবেন আর অপর পাশের ফাঁকা সিটটায় তাকাবেন একটু পর পর,তখন বুঝবেন একাকীত্ব কি জিনিস।
• একাকী ছাদে শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে তাঁরা গুনার চেষ্টা করেন। নিজেকে এতো এতো তাঁরাদের মাঝেও একাকীত্বের গভীরে খুঁজে পাবেন।
• একাকী দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাঁকা প্ল্যাটফর্মটায় যখন চা হাতে নীরবে একের পর এক চুমুক দিয়ে যাবেন নিজের এলোমেলো চিন্তাভাবনাগুলোর সাথে, তখন হঠাৎ করে অনুভব করবেন একাকীত্বের গাঢ়তা।
• মাঝরাতের ক্ষুধায় যখন আপনি রান্নাঘরে খাবার গরম করে টেবিলে বসবেন খেতে, তখন হঠাৎ করে অনুভব করবেন আপনি একা ৷ খাবারের স্বাদের সাথে একাকীত্বের স্বাদ আপনার মন বিষাদে ছেয়ে দিবে।
• বন্ধুদের আড্ডার মাঝে যখন আপনি কোনো টপিক খুঁজে পাবেন না বলার,কিংবা মতের অমিল হওয়ায় মতামত দেওয়া থেকে চুপ থাকাটাকে শ্রেয় মনে করে চুপ হয়ে যাবেন,তখন বুঝবন সকলের মাঝে থেকেও একাকীত্বে ভুগা যায়।
• বন্ধুদের শখানেক ছবি তুলে দেওয়ার পরও যখন দেখবেন আপনার ছবি তুলে দেওয়ার মতো কাউকে পাচ্ছেন না, তখন বুঝবেন একাকীত্ব স্বার্থপরও হয়!
• একা একা বসে যখন ছেড়ে যাওয়া প্রিয় মানুষগুলোর স্মৃতি হাতড়ে বেড়াবেন গ্যালারি কিংবা অতি গোপনে সবার থেকে যত্নে লুকিয়ে রাখা কোনো ফোল্ডারে, তখন বুঝবেন একাকীত্বের চেয়ে সত্য আর কিছু হতে পারে না। আজীবন সাথে থাকার কথা বলা মানুষগুলো মিথ্যুক। প্রিয় তখন অপ্রিয়,একাকীত্ব প্রিয় হয়ে যাবে আপনার।
• সো- কলড স্যোসাইলিস্টিক স্যোসাইটির এক একটা মানুষকে যখন আপনার টক্সিক মনে হবে এবং আপনি এদের থেকে বাঁচতে একাকীত্বকে বেছে নিবেন তখন বুঝবেন একাকীত্ব আপেক্ষিক!একাকীত্ব সবসময় খারাপ না।
• একটা ব্যস্ততম দিনের শেষে যখন চায়ের মগটায় টি-ব্যাগটা ডুবিয়ে নিয়ে বারান্দায় গিয়ে নিজের অসমাপ্ত গল্প শেষ করতে বসবেন তখন অনুভব করবেন একাকীত্ব মাঝে মাঝে সুন্দরও হয়।
মন্তব্যসমূহ