মনের বয়স এই যে পৃথিবীর ঘড়ির হিসেবে বাড়ে না


পৃথিবীর abnormal মানুষগুলো একটা সময়ে গিয়ে তার স্বপ্নের সমান উচ্চতা ছুঁই। এখানে 'abnormal' বলতে অস্বাভাবিক নয়, অসাধারণ অর্থে ব্যবহার করেছি। ইংরেজিতে এই এক সমস্যা! আচ্ছা আমরা এই মানুষগুলোকে সুন্দর একটা বিশেষণে বিশেষায়িত করি, "extraordinary"! আমি প্রায়ই podcast শুনি। আজ পর্যন্ত যতগুলো successful মানুষের গল্প শুনেছি,তাদের কারো অতীতই স্বাভাবিক ছিল বলে আমার মনে হয় নাই। হয় abnormal,নয় পরিশ্রমে extraordinary ছিল! 

আমার চারপাশের কিছু মানুষদের দেখি,খুব মনোযোগ দিয়ে বিশ্লেষণ করি। তাদের জীবনের গল্পগুলো মাঝে প্যার্টার্ন খোঁজার চেষ্টা করি।

খুব অবাক হয়ে লক্ষ্য করি এই যে, 

• একটা মেয়ের যে বয়সে পড়াশোনা এবং নিজেকে নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সে পরিবারের দ্বন্দ্ব-কলহ সহ্য করছে, আবার অবাধ্য হওয়া ভাইটার ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা করছে!

• যে মেয়েটার আয়নার সামনে বসে ঘন্টার পর ঘন্টা নিজের সৌন্দর্যকে বিস্তৃত করার কথা, সেই মেয়েটা ওড়না কোমরে গুঁজে ঘন্টার পর ঘন্টা রান্নাবান্না, ঘর পরিষ্কার, অসুস্থ বাবার সেবা করছে। শেষ বিকেলে ক্লান্ত অবিশ্রান্ত দেহে ছাদে এসে চুল শুকাতে দেখছি! 

• নিজের অনিশ্চিত ক্যারিয়ার নিয়ে ভাবার বয়সে ছেলেটা তার পরিবারের চাহিদার যোগান নিশ্চিত করছে।

• যে বয়সে এসে সবকিছু এক্সপ্লোর করার কথা,সে বয়সে এসে কিছু ছেলেমেয়ে ব্যালেন্স করা শিখছে!  

• বিয়ের করে নিজের সংসার গড়ার বয়সে কিছু মানুষ পিতামাতার সংসার ভাঙ্গা,সেপারেশন নিজের চোখের সামনে মেনে নিচ্ছে!

• হাতে খাতা-কলম নিয়ে স্কুলে যাওয়ার বয়সের ছেলেটার দু'হাতে খাতা কলমের পরিবর্তে রিকশার হ্যান্ডেলের কন্ট্রোল,খালি পায়ে দুর্বল শরীরে প্যাডেল মেরে যাত্রীদের বাড়ি পৌঁছে দিচ্ছে। ক্লান্ত দুপুরে পান্তাভাতে পেট ভরাচ্ছে!

এই মানুষগুলোর না,পার্থিব বয়স ১৮,২০,২২ যাইহোক মানসিক বয়স চল্লিশোর্ধ্ব! এরা জীবনে এতোকিছুর মুখোমুখি হয়েছে যে তাদের অভিজ্ঞতার ঝুলিতে অনেক মূল্যবান মতামত পেয়ে যাবেন। আমি জানি, এই অস্বাভাবিক এবং সময়ের দৌঁড়ে এগিয়ে চলা মানুষগুলোর success এর স্টোরি শুনতে পাবো,দেখতে পাবো। podcast এ সূক্ষ্ণভাবে কান পাতলে শুনতে পাবো তাদের success স্টোরির ফাঁকে লুকানো দীর্ঘশ্বাসটুকু। এই মানুষগুলো না,কখনো ষাট্ কিংবা সত্ত্যুরে মারা যায় না। এরা মনের বয়স দিয়ে এর থেকে অনেক অনেক বেশি বয়স বাঁচে,অনেকে আমাদের কাছে অমর হয়ে রই। তবে এই মানুষগুলোর জীবনে টাইমিং বলতে কিছু নেই,স্বাভাবিক বলতে কিছু নেই! extraordinary জীবনে স্বাভাবিক বলতে কিছু exist ও করে না!

আসলে, আমাদের কারো-ই ষাট্ কিংবা ষাটোর্ধ্বে মৃত্যু কাম্য নয়, আমাদের মনের বয়সে আমাদের অনেক অনেক দিন বাঁচা উচিত। তবে হ্যা, মনের বয়স এই যে পৃথিবীর ঘড়ির হিসেবে বাড়ে না, এর জন্য সময়ের আগে দৌড়াতে হয়,প্রতিকূলতা সহ্য করতে হয়,নিজেকে স্যাক্রিফাইস করে দিতে হয়!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest