মুখোশ ও প্রেমিক
Fall in love to Fail in love :
আমার কাছে মানুষের এই স্টেজটা সবথেকে ইন্টারেস্টিং লাগে,যদিও জিনিসটা কষ্টের। প্রেমে পড়ার পর প্রথম প্রথম সবকিছু সুন্দর মনে হয়, মনে হয় সব পজিটিভ এনার্জিতে যেন চারপাশটা ভরপুর। একটা মানুষকে কেন্দ্র করে যেন পুরো পৃথিবী ঘুরা শুরু করে তখন। গান শুনছেন ওই মানুষটাকে মনে পড়ছে, কবিতা লিখছেন ওই মানুষটাকে ভেবে, উপন্যাস লিখছেন গল্পের চরিত্রে ওই মানুষটা ঢুকে পড়ছে! তারপর? তারপরও যখন একদিন প্রিয় মানুষটা থেকে আঘাতের ঝাঁপটা এসে পড়ে বিশ্বাসঘাতকতা কিংবা রিজেকশন করে বসে, তাঁসের ঘরের মতো যেন সবকিছু এলোমেলো হয়ে পরে। গানের লিরিক্স গুলোতে বিষাদেরা ভর করে,কবিতায় কিংবা উপন্যাসে ট্র্যাজেডি চলে আসে। দিনশেষে নিজেকে একদম এলেমেলো, কূল হারা মাঝি মনে হয়। স্বপ্নগুলোকে কাছ থেকে ভেঙ্গে যেতে দেখা মানুষগুলোর মধ্যে এরা অন্যতম।
একটা সাজানো গোছানো পরিপাটি মানুষ কত অল্প সময়ে এলোমেলো হয়ে যেতে পারে,তা এই স্টেজের মানুষগুলো উৎকৃষ্ট উদাহরণ হতে পারে।
Fail in love to Fall in love :
এই স্টেজের মানুষগুলো একটু অন্যরকম হয়। সবার থেকে আলাদা বলা যায়। এমনকি এদের সংখ্যাও অনেক কম। সবাই আঘাত সামলে ঘুরে দাঁড়াতে পারে না। যারা পারে,তারাই এই স্টেজে পার্ফরম করতে পারে। একটা মানুষকে ভালোবেসে,তার দেওয়া আঘাতকে উপহার মেনে নিয়ে সামনে আগানো মোটেও সহজ নয়। তারপরও এদের জীবনে দ্বিতীয় কেউ আসে। এরা পুরোনো ক্ষত ঢেকে ভালোবাসতে শুরু করে,নতুন করে বিশ্বাস করতে শুরু করে। গানের প্লে-লিস্ট পরিবর্তন করে,কবিতায় ছন্দ খুঁজে পাই, নতুন করে উপন্যাসের চরিত্র বুনে।
তবে এতোকিছুর মাঝেও কোথায় যেন একটা ছন্দপতন রয়েই যায়! এই মানুষগুলো অনেক বেশি জাজমেন্টাল হয়ে যায়। "ইমোশন" আর "কেয়ার" জিনিসটার প্রতি কেমন যেন একটা ডোন্ট কেয়ার ভাব চলেই আসে। প্রথম প্রেমের যেই মোহ আর পাগলামি সবকিছু পরবর্তীতে না থাকলেও সবথেকে গুরুত্বপূর্ণ যেই জিনিস "ম্যাচুউরিটি",তা ঠিকই কাজ করে।
দূর থেকে দেখলে " Fail in love to Fall in love " এই মানুষগুলোকে দেখে অনেকেই জাজ করে বসে। " তারা সৌভাগ্যবান, তারা এক সঙ্গীতে আসক্ত না " ইত্যাদি ইত্যাদি অনেক মন্তব্য ঘুরে বেড়ায় তাদের আশেপাশে। সত্যি বলতে কি, এই মানুষগুলো নিজের মনের সাথে লড়ে,স্মৃতি হত্যার অনুশোচনা তাদের অনুতপ্ত করে! এক নারীতে আসক্ত হওয়ার যে তিক্ত অভিজ্ঞতা আর ছেড়ে যাওয়ার যে বিষাক্ত ছোবল, তার নীল বিষের দংশন কাউকে দেখাতে পারে না! দিনশেষে এন্টি-ডিপ্রেশন পিল হিসেবে কাজ করে তাদের এই বিষাদের চ্যাপ্টার থেকে মুভ অন!
মন্তব্যসমূহ