আমরা দিনশেষে হয় "Numb" না হয় "Dump"

মানুষ বড্ড অভিমানী প্রানী। আমরা দিনশেষে হয় "Numb" না হয় "Dump"! 

আমরা আকাশে কালো মেঘ দেখে বৃষ্টির সাথে অভিমান করে বসি। টেবিলের কার্ণিশে হোঁচট খেয়ে ওই জড়-অসার পদার্থটার উপর অভিমান করে বসি।নিজে সারা বছর না পড়ে সব দোষ সিস্টেমের উপর চাপিয়ে পড়াশোনার সাথে অভিমান করে বসি। 

আমরা মানুষ,আমরা অভিমানী। বুঝে হোক কিংবা না বুঝে,যৌক্তিক কিংবা অযৌক্তিক,যেকোনো বিষয়ে আমরা অভিমান করে বসি! 

সময় এর সাথে সব অভিমান কেটে যায় একসময়,কিন্তু প্রিয় মানুষগুলোর সাথে করা অভিমানগুলো সময়ের সাথে সাথে তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। 

আমরা আশা নিয়ে বসে থাকি ওপরপাশ থেকে আমাদের রাগ-অভিমান ভাঙ্গাবে,সবকিছু ঠিকঠাক করে দিবে। ওইদিকে ওপরপাশের উনিও একই আশা নিয়ে আসে থাকে! এভাবেই সময় কেটে যাই। দূরত্ব, ব্যবধানে রূপ নেয়। 

অভিমান করে ফ্রেন্ডলিস্ট থেকে সরিয়ে ফেলা মানুষটার আইডিতে ঢুঁকে ''Add Friend" পাঠানোর আগে কয়েকশ বার ভাবি। অভিমান আর হিসেবের দরকষাকষি শেষে অবশেষে অভিমানের পাল্লা ভারি করে আর Add পাঠানো হয় না,কিন্তু আইডিতে দৈনিক ঢুঁ মারা হয় ঠিকই গুটা দশেক বার! 

আমরা জানি,"A walk together can fix our everything"। আমরা এটাও জানি," শত অভিমান থাকা সত্ত্বেও দুজন সামনাসামনি হলে অভিমানের বরফ গলে পানি হয়ে যাবে"। কিন্তু তারপরও আমরা তা করি না,করতে চাই না! 

আমরা মানুষ,অভিমানের উপর অভিমান করতে জানি।আমরা মানুষ,উন্নত মস্তিষ্কের ট্যাগ পাওয়া নির্বোধমাত্র!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest