''Minimalism"-বলতে যে একটা শব্দ আছে তা কেবল পুরুষ মানুষদের জন্যই

সেই বিকেল থেকে কলম নিয়ে টেবিলে বসে আছি। আমরা যেভাবে অক্সিজেন নিই,ঠিক সেভাবে জানালা দিয়ে আকাশের দিকে  তাকিয়ে গল্প নেওয়ার চেষ্টা করছি। নাহ, হচ্ছে না! দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। এই যে চোখের সামনে দিয়ে অলস বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে দেখা, এর থেকে মন খারাপের আরকিছু হতে পারে না। 

ইদের দিন, জন্মদিন, বাসায় কোনো অনুষ্ঠানের দিন, এমন বিশেষ বিশেষ দিনগুলোতে সময়টা যদি একাকী শুয়ে বসে কেটে যাই,তাহলে খুবই বিরক্ত হওয়ার সাথে মন খারাপও লাগে। আর আজ তো ইদের দিনই!

নাহ আর লিখা হবে না আজ। মাথায় গল্পের প্লটের কাটাকুটি চলছে। বিছানায় শুয়ে মোবাইলটা হাতে নিয়ে 'Facebook Story' চ্যাক করছি। এক একজনের Story-তে রংবেরঙের শাড়ী নয়তো গর্জিয়াস জামাকাপড়ের সাথে ভারী Makeup দেখে মনে হচ্ছিলো আমি এদের এই অচেনা মুখ কখনো দেখিই নি,সার্কাসের ক্লাউন কিংবা বেঁদ( আমাদের গ্রামের ভাষায় বাঁইদ্যা) দেখছি! এদের কে বুঝাবে "শাড়ীতেই নারী" কিন্তু সব নারীতে না! কেউ কেউ ভার্সিটির তপ্ত দুপুরে প্রচন্ড গরমের মাঝেও তটস্থ হয়ে যাওয়ার পরও সুন্দর,কেউ আবার ঘুমন্ত চোখে একটা ফুল হাতে নিলেই ভয়ংকর সুন্দর, আবার কারো চোখই যথেষ্ট তাকে সুন্দর দেখানোর জন্য! 

মাঝে মাঝে মনে হয় ''Minimalism"-বলতে যে একটা শব্দ আছে তা কেবল পুরুষ মানুষদের জন্যই! অনেককেই বলতে শুনেছি হুমায়ুন আহমেদের লিখা নাকি এই যুগের তরুণীদের মাথা খেয়েছে। কি জানি! আমি হুমায়ুন আহমেদ স্যারের এতো এতো বই পড়লাম কোথাও রূপা,মারিয়া কিংবা তিথি'দের গর্জিয়াস ড্রেসআপে উপস্থাপন কিংবা ভারী Makeup এ সাঁজগোজের কথা পাই নি! বরং আমার মনে হয় হুমায়ুন আহমেদের গল্পগুলোকে এইযুগের তরুণীরা মেইন জায়গা থেকে সরে গিয়ে ভিন্নভাবে নিজের মতো করে গ্রহণ করেছে। অনেকটা এমন যে,"বেডরুমের ডিমলাইট বাথরুমে জ্বালিয়ে বাথরুমকে বেডরুম মনে করার মতো "!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest