আমার কাছে ফুল ব্যবসায়ীদের সবথেকে শৌখিন এবং আলাদা মনে হয়

টিউশন থেকে বের হয়ে কাক ভেজাঁ ভিজে বাসার দিকে রওয়ানা দিলাম। যদিও আকাশের অবস্থা দেখে স্টুডেন্ট বের হওয়ার সময় জোর করে ছাতা দিতে চেয়েছিল,নেয় নি।কারণ বৃষ্টি চলে গেলে আবার এই ছাতা বহন করাটা এক্সট্রা প্যারা মনে হয় আমার কাছে! কিছুদূর এভাবে কাক ভেজাঁ হয়ে হাঁটার পর অনুশোচনা হচ্ছে এই কারণে যে, ছাতাটা নেওয়া উচিত ছিল। ইতিমধ্যে বৃষ্টি অনেকটা বেড়ে গিয়েছে। আশেপাশে তাকিয়ে কোথায় দাঁড়ানো যাই এর জন্যে আশ্রয় খুজঁছি, পুলিশ লাইনের ঐখানটাই ফাঁকা দেখে দ্রুত পুলিশ ফাঁড়ির নিচে গিয়ে দাঁড়ালাম। পুলিশের পোশাক পড়া একজনকে দেখলাম চেয়ারে বসে সিগারেট টানছে আর মোবাইল টিপছে। ড্রেসে কোনো স্টার অথবা ব্যাজ না দেখতে পেয়ে আন্দাজ করে নিলাম কনস্টেবল হবে। এতো সুন্দর একটা আবহাওয়া তার উপর ঝুম বৃষ্টি, কোথায় উপভোগ করবে, তা না করে মোবাইল টিপছে! আমার স্টুডেন্টের বাবার কথা মনে পড়ে গেল। উনিও কেমন যেন কাঠখোট্টা,কর্কশ মেজাজি মনে হয় এবং প্রয়োজনের বাইরে হাসিটা পর্যন্ত দেন না!

একটা মানুষের সামনে দাঁড়িয়ে হাসি হাসি মুখ নিয়ে বললেন,"কেমন আছেন?" আর উনি প্রত্যুত্তরে গম্ভীর চেহারা নিয়ে ভারী কন্ঠে, "আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?"। এর উত্তর কি হাসি মুখে নাকি গম্ভীর ভাব নিয়ে দেওয়া উচিত?

এর থেকে বড় অকওয়ার্ড সিচুয়েশানে আমি এর আগে কখনো পড়েছি বলে মনে হয় না! কী জানি! পুলিশের চাকরিই হয়তো এমন, মানুষকে যান্ত্রিক বানিয়ে দেয়! 

এসব সাতপাঁচ ভাবতে ভাবতে রাস্তার ওপাড়ের ফুলের দোকানটার দিকে চোখ পড়ল।আশেপাশের সব দোকানপাট বন্ধ এই ফুলের দোকানটা ছাড়া। আমার ফুল বরাবরই খুব পছন্দ। এই মেঘলা আকাশ, ঝুম বৃষ্টি, পরিষ্কার রাস্তাঘাট সবকিছুর মাঝে ভেঁজা ফুলগুলোর সৌন্দর্য্য হাজারগুন বাড়িয়ে দিচ্ছিলো যেন!শেষ যখন ফুলের দোকানে গিয়েছিলাম ফুল কিনতে, তা আজ থেকে বছর তিনেক আগে,কাঁচের চুড়ি আর একটা তাজা গোলাপের জন্য পুরো শহর চষে বেড়িয়েছিলাম, আর এখন গোটা দশেক হাত দূরেই গুচ্ছ গুচ্ছ গোলাপের তোড়া,অবস্থাটা ভিন্ন মাত্র! 

ফুল এমন একটা জিনিস, যার বিনিময়ে আপনি একটা মানুষকে জয় করে ফেলতে পারবেন! তা বোকা প্রেমিকার রাগ হোক কিংবা অভিমান, শত্রুর সাথে বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা! আমার কাছে ফুল ব্যবসায়ীদের সবথেকে শৌখিন এবং আলাদা মনে হয়। এ ব্যবসায় যারা আসেন, তারা মুনাফার থেকে শখের টানেই বেশি আসেন। কারণ এ ব্যবসায় মুনাফার থেকে বেশি মানুষের ভালোবাসা আর বিলাসিতার সাক্ষী হওয়া যায়। তারা এক একটা ফুল কিংবা ফুলের তোঁড়ার বিনিময়ে প্রতিটা দিন কতগুলো বেচারা প্রেমিককে প্রেমিকার রাগ থেকে বাঁচায়, কতগুলো চাকুরিজীবীকে সিনিয়রের ক্লোজ করে,কতগুলো তেলভাজদের তৈলমর্দন ব্যালেন্স করে😄

বৃষ্টি থেমেছে,ভাবনার ইতি টেনে এবার আমাকে যেতে হবে!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest