কল্পনাবিলাসী
ছোট থেকে আমরা যখন বড় হতে থাকি তখন সবার একটা কমন ডায়ালগ শুনতে শুনতে আমাদের বড় হতে হয় । আর সেই ডায়ালগটা হলো "বড় হচ্ছ ! বাস্তববাদী হতে শিখ "।
তাদের বলতে বড় ইচ্ছে করে ছোটবেলা রূপকথার গল্প শুনিয়ে কে ঘুম পাড়াতো ,চাদঁ এর দিকে আঙ্গুল তাক করে কল্পনায় মামা নামক সম্পর্কে কে জড়িয়ে দিত , আকাশে ওড়ার স্বপ্ন দেখিয়ে মানুষেকে সেবা করার স্বপ্ন দেখিয়ে কে পড়ালেখা করাতো , চুমু খেয়ে দিয়ে কে বলতো তুমি পুতুলের মতো, তাল পাতার সেপাই এর মতো, তুলোর মতো টুকটুকে , কে কমিক এর বইগুলো দিয়ে বলতো এই কার্টুনটা তোর মতো ,কে জুজুর গল্প শুনিয়ে ভয় দেখাতো?
যাইহোক আশেপাশের সবাইকে শুধু একটা কথায় বলতে চাই,
আপনারা আমাদের যেইভাবে স্বপ্ন দেখিয়ে কল্পনাবিলাসী বানিয়েছেন, সেইভাবে বাস্তববাদী বানিয়ে দিন। এইভাবে হঠাৎ করে বাস্তবতার সাগরে টুপ করে ডুব দিতে বললে কি হবে? আমরা যে সেই সাগরের সৈকতে দাড়িয়ে শুধু এতদিন শরীর উষ্ণ করেই এসেছি,হঠাৎ সিক্ত করতে বললে আমরা তো ভড়কে যাই!
মন্তব্যসমূহ