আপনি আমি সবকিছু আপেক্ষিক, চিন্তাধারার পার্থক্য মাত্র!
আমার কাছে সবগুলো কঠিন শব্দের মধ্যে "Balance" শব্দটাকে একটা মনে হয়।উচ্চারণ করা যতোটা সহজ,মেইনটেইন করা ততোটাই কঠিন।অনেকটা "স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন" এর মতো!
আমার চেনা খুব কম মানুষকেই দেখেছি জীবনে ব্যালেন্স করে চলতে। তারা আমার মতো মানুষদের কাছে 'Iconic' বলা যায়।হাইস্কুলে থাকতে রেজাল্ট ভালো করা এবং খেলাধুলা দুটো একসাথে করতে গিয়ে একটাকে স্যাক্রিফাইস করতাম।আমার এখনো মনে আছে,আগে যেদিন বিকেলে ফুটবল খেলতে যেতাম,ওইদিন রাতে আর পড়াশোনা হতো না পা ব্যাথায়! কলেজ লাইফে উঠে যেখানে আড্ডা আর নিজেকে সময় দিতে গিয়ে পড়াশোনার সময় নিয়ে টানাটানি ঠিক তখনই অপরদিকে কিছু বন্ধু, কিছু সিনিয়র মানুষদের বিশ্লেষণ করতাম। তারা কত সুন্দর করে সবকিছু ব্যালেন্স করে চলছে। এরা দেখতে সাধারণ মনে হলেও এরা আসলে সাধারণ না, এরা অসাধারণ!
আমার মতো ছেলেগুলো বিশ্ববিদ্যালয়ে উঠে ঘুম,ক্লাস আর টিউশন এর শিডিউল নিয়ে দোটানায় ভুগি, একটা করতে গেলে আরেকটা স্যাক্রিফাইস করতে হয় তখন অনেককেই দেখি ডিপার্টমেন্টের এতো এতো চাপের মধ্যে থেকেও বিএনসিসি করতে,সংগঠন করতে,ফটোগ্রাফি করতে,উচ্চশিক্ষার বিষয়ে কত জ্ঞান রাখতে!
কেউ কেউ হয়তো লাইনগুলো পড়ছেন আর ভাবছেন আমি '' inferiority complex" এ ভুগছি কিনা? আমি কিন্তু কোথাও উল্লেখ্য করি নি আমি নিজেকে নিয়ে হীন অনুভব করি এসবের মাঝে অথবা এমন কিছু! আমার বরং ভালোই লাগে এতো এতো ''ironic" মানুষগুলোর ভীড়ে।আমি জানি, আমার মতো এমন অনেকেই আছে,বিষয়গুলো তাদের ভাবায়,ভালো লাগায়!
আমার এই ছোট্ট জগতে আমি আমার মতো করে আমি ঠিকই আছি এবং পরিশুদ্ধতার সাথে বেঁচে আছি আলহামদুলিল্লাহ। বেঁচে থাকাটা যেখানে 'superiority satisfaction' সেখানে ' inferiority complex' তুচ্ছ!
আমাদের প্রত্যেকের সবার একটা নিজস্ব জগত থাকে,যাকে আমরা নিজের মতো করে সাজাই।সেই জগতের সকল সমীকরণ শুধুমাত্র আমাদের একান্ত নিজস্ব সূত্রেই সমাধানযোগ্য। অন্যের জগতে যা মূল্যবান তা হতেই পারে আপনার জগতে মূল্যহীন,অযৌক্তিক। আবার আপনার জগতে যে জিনিসটা শখের তা অন্যের কাছে খুব দামী, অপ্রয়োজনীয়, কিংবা সময় নষ্ট মনে হতেই পারে। তাই সবাইকে সবার জায়গা থেকে সম্মান দিতে চেষ্টা করি,তুচ্ছ মনে করার কিছুই নেই।
আপনি আমি সবকিছু আপেক্ষিক, চিন্তাধারার পার্থক্য মাত্র!
মন্তব্যসমূহ