সময়ের প্রয়োজনে কিছু মানুষ নিঃস্বার্থভাবে ভালবাসে

সময়ের প্রয়োজনে কিছু মানুষ নিঃস্বার্থভাবে ভালবাসে। অঙ্গীকারবদ্ধ থেকে যায় স্মৃতিগুলো হারিয়ে যায় মানুষগুলো। কে জানে হয়তো হারায় না, আাশেপাশেই থেকে যায় দৃষ্টির আড়ালে! পৃথিবীতে নিষ্ঠুরতার শ্রেষ্ঠত্বের জন্য যদি কোনো পুরস্কার দেয়া হয়, তাহলে তা প্রাপ্ত একমাত্র সেই মানুষগুলো।

"হ্যা সময়ের প্রয়োজনে মানুষগুলো বদলায় তা ঠিক কিন্তু এভাবে আবেগের খেলায় কেন?"

সময়ে সময়ে খোঁজ নেয়া মানুষগুলো আজ জানেই না,নিয়মিত খোঁজ নেয়ার মানুষটা আজকে কেমন আছে! কোথায় আছে! কী করছে! তারা আজ ব্যস্ততায় নেশাগ্রস্থ। কে জানে, হয়তো নতুন কোনো স্মৃতি বুনার জন্য কারো সাথে ব্যস্ত।

অপরদিকে সেই মানুষগুলো, যারা সময় বদলে যায় কিন্তু স্মৃতিগুলোকে হারিয়ে ফেলতে চাই না, নতুন কোনো স্মৃতি বুনার জন্য নিজেকে বদলাতেও পারে না তারা আজও শূন্যতায় ব্যস্ত।

স্নিগ্ধ সেই জোৎস্নার আড়ালে বসে তারা আজও স্মৃতিগুলোকে হাতড়িয়ে বেড়ায়। তারা বিশ্বাসী একদিন হয়তো প্রিয় সেই মানুষগুলো, প্রিয় সেই বন্ধুগুলো, খোঁজ খবর নেওয়া সেই মানুষগুলো তাদের কাছে ফিরে আসবে। সব কিছু সেই আগের মতো হয়ে যাবে। তারা বিশ্বাস করতে চাই না, প্রিয় মানুষগুলো যে নিঃস্বার্থকে হারিয়ে স্বার্থের জন্য বদলাতে পারে। 

তারা আজও পূর্ণিমায় প্রিয়জনকে উৎর্সগ করে কবিতা লিখে যায় , খুঁজতে থাকে রোমান্টিকতার উপন্যাসের চরিত্রে সেই প্রিয়জনদের।

একটা সময় সত্যিই প্যারাডক্সে পড়ে যায়!

"মানুষগুলো কি সত্যিই বদলায় নাকি আমি বদলে যায়?"

কিছু প্রশ্নের উত্তর হয়তো কখনো সঠিকভাবে কেউ ব্যাখ্যা করতে পারবে না- 

• মানুষগুলো স্বার্থের তাগিদে পাল্টায় নাকি সমাজের প্রয়োজনে?

• মনটা এমন কেন? 'বৃত্তের মাঝে শুধু নিদিষ্ট কাউকেই আবদ্ধ করে রাখে,আশেপাশের অন্য কাউকে কেন নয়?' 

• চাহিদার প্রেক্ষিতে মানুষ বদলায় তা ঠিক কিন্তু অন্য কারো জন্যই কেন?

• সবসময় পাশে থাকবে বলা মানুষগুলো কেন প্রয়োজনের সময় হারিয়ে যায়?

• পৃথিবীতে নিজেকে কেন এতো একা মনে হয় ?

• আমার মতো, আমাকে বোঝার মতো কী কেউ নেই? আমি কি সৃষ্টিকর্তার একমাত্র সৃজন !

• সুসময়ে মানুষগুলো লেপ্টে থাকে আর যখন নিজে হতাশ তখন শান্তনার কথাটুকু বলার মতোও কেউ থাকে না কেন?

• সৃষ্টিকর্তা মানুষের মন পড়ার ক্ষমতাটুকু কেন আমাদের দিলেন না?  তাহলেই তো এতো মন ভাঙ্গাভাঙ্গীর আর্তনাদ শোনা লাগতো না। যার যেই মনটা নিজের মনের সাথে, নিজের সাথে মিলে যেত তাদের সাথেই সম্পর্কগুলো হতো!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest