মানুষ পাল্টায়,কারণে অকারণে পাল্টায়,চরিত্রের প্রয়োজনে পাল্টায়,চরিত্রের অপ্রয়োজনে পাল্টায়!
স্কুল লাইফে যে ছেলেটাকে স্যার দাঁড় করিয়ে রিডিং পড়তে বললে তোতলামো করতো,ভয়ে ইতস্ততবোধ করতো তাকে এখন দেখি এলাকার পলিটিক্যাল বড় ভাই,মিছিলের সামনে দাঁড়িয়ে স্লোগান দেয়!
কলোজ লাইফের গিটারিস্ট বন্ধুর বাসায় গিয়ে দেখি গিটারের উপর ধুলোবালি জমে আছে,তিনটা কর্ড ছিড়ে পড়ে আছে!
কলেজ লাইফের সবথেকে 'Cool' এবং 'Idol' প্রেমিক যুগল এর একজনের সাথে অনেকদিন পর ট্রেনে দেখা। বান্ধবীকে জিজ্ঞেস করলাম,"সজিব(ছদ্মনাম) এর কি খবর? তোমাদের বিয়ের দাওয়াত কবে পাচ্ছি?" প্রত্যুত্তরে ওর বোকা-সোকা হাঁসি আমাকে এতোটাই বিব্রতকর অবস্থায় ফেলেছে যে, পুরো যাত্রায় আমি আর কিছু জিজ্ঞেস করার সাহস পাই নি ওকে। পরবর্তীতে জানতে পারলাম ভার্সিটিতে ওঠার পর সজিব লং-ডিস্ট্যান্স এর দোহায় দিয়ে ওর সাথে ব্রেকআপ করেছে,এখন নাকি ডিপার্টমেন্টে তার খুব সুন্দরী গার্লফ্রেন্ড জুটিয়েছে!
স্কুল লাইফে টিফিনের টাকা জমিয়ে যে গল্পের বই আর ম্যাগাজিনগুলো কিনতাম, এদের উপর এখন ধুলোর আস্তরণ আর অবহেলার ছাপ!
মানুষ পাল্টায়, কারণে অকারণে পাল্টায়,চরিত্রের প্রয়োজনে পাল্টায়,চরিত্রের অপ্রয়োজনে পাল্টায়! রং পরিবর্তন করা আমাদের ধর্ম। কারো পরিবর্তন চোখে পড়ার মতো,কারো পরিবর্তন খুব সূক্ষ্ণ। এই পরিবর্তন কারো জন্য খুব পজিটিভ কিছু বয়ে আনে,কারো জন্য খুব নেগেটিভ! এই পরিবর্তনের স্বাক্ষী হয়ে থাকে আমাদের চারপাশটা এবং আমরাই।

মন্তব্যসমূহ