আঠারোই প্রেম

বয়স যখন আঠারো ছুঁই, মানুষ তখন প্রেমে পড়ে।কেউ দেশের প্রেমে পড়ে সেনাবাহিনী,নেভী কিংবা এয়ারফোর্সে নাম লিখায়,আবার কেউ ব্যক্তিত্বের প্রেমে পড়ে ২৫'শে ঘরসংসার করার স্বপ্ন দেখে।

আমার বয়স যখন আঠারো ছুঁই, আমি তখন এ দুইয়ের প্রেমেই পড়ি।একদিকে নারীর মন জয় অন্যদিকে উত্তাল সাগরের ঢেউ, এ দুইয়ে মিলে আমি তখন ফ্যান্টাসির এক অন্য জগতের সুনাগরিক! 

শর্টলিস্টেড হওয়ার পরও যখন ভাইভা বোর্ড থেকে নক আউট হলাম তখন জীবনে প্রথম নিজের ব্যর্থতার মুখোমুখি হয়েছিলাম। মনে হচ্ছিল যেন পৃথিবীর অর্ধেক সমভর আমার মনে এসে জমা হয়েছিল! এরই এক বছর পর যখন ভার্সিটির ভাইভা বোর্ডে জিজ্ঞেস করা হলো," CSE-তেই কেন পড়তে চাও?" তখন নেভীর ISSB সিলেকশান বোর্ডের সেই পাঁচজন অফিসারের তীব্র চাহনির সাথে ছুঁড়া প্রশ্ন,"Why do you want to join Bangladesh Navy?" এর কথা মনে পড়ে গিয়েছিলো । তখন মনে হচ্ছিলো যেন, "History repeats thyself!". আঠারোই আসা নারী যখন কুড়িতে এসে হারিয়ে যেতে চাই, তখন কেন হারিয়ে যেতে চাই তা জিজ্ঞেস করার ইচ্ছে জাগে না আর!  

সব জায়গায় এই "Why" শব্দটা আমাকে এতোটা প্রশ্নবাণে জর্জরিত করেছে যে একটা সময় এসে অভ্যস্ত হয়ে গিয়েছি এর সাথে। মানুষের করা ''Why' প্রশ্নের একটা সময় খুব সুন্দর গুছিয়ে উত্তর দিতে শিখে গিয়েছি। কিন্তু যেই সময়টাই এর উত্তরের খুবই প্রয়োজন ছিল তখন ব্যর্থ আমি! কি জানি হয়তো জীবনটায় এখন অন্যরকম হতো, এর উত্তর জানা থাকলে! 

বয়স এখন কুড়ি দুই ছুঁই।এতোকিছু হারানোর ভীড়ে নতুন নতুন প্রাপ্তিগুলো কেন যেন মনে ভাগ বসাতে পারে না, চাইলেও প্রতিস্থাপন করা যাই না পুরোপুরি।মানুষ ও তার স্মৃতিগুলো যদি প্রতিস্থাপন বিক্রিয়া হতো, কতোই না ভালো ছিল!

বয়স দুই কুড়ি ছোঁয়ার আগে প্রাপ্তি আর অপ্রাপ্তির তালিকার হিসেব নিকেশের পাঠ চুকিয়ে উপন্যাস লিখতে বসে পড়বো কোন এক সাগরের জোয়ার ভাটার তীরে অথবা কোনো এক পাহাড়ের চূড়ায় বসে, যেখান থেকে মেঘ ছোঁয়া যায়। উপন্যাসের নাম দিবো," আঠারোই প্রেম ",উৎসর্গ করবো আঠারোই ঘটা জীবনের প্রথম সবকিছুকে❤️

Wish!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest