বোন

প্রতিদিন ভোরটার জন্য অপেক্ষা  করি একটা সুন্দর দৃশ্য দেখার জন্য, ভাই-বোনের ভালোবাসার বন্ধন। ❤

ভোর ৬ টা কি ৬ঃ৩০, প্রতিদিন এই সময়টায় কফির মগটা নিয়ে বারান্দায় এসে অপেক্ষা করি। একটা মেঠো পথ ধরে দুই ভাই-বোন দুটো গরু নিয়ে রওয়ানা হয় সামনের মাঠটার উদ্দেশ্যে। ভাইটার বয়স বছর ছয়েক হবে আর বোনটার দশ-বারো। 

গরুগুলোকে মাঠে চরিয়ে দিয়ে দুজন মাঠের একটা কোনায় বসে পড়ে। প্রথম প্রথম ভেবেছিলাম এরা বোধ হয় খেলছে, কফিটা শেষ হওয়ার পর চলে যেতাম বারান্দা ছেড়ে। 

তিনদিনের দিন আমার ধারণা ভুল হলো। এরা আসলে দুজন মিলে ঝুপড়ি নিয়ে ঘাস কাটে ওই এক কোনায় বসে! রোদের তীব্রতা বেড়ে উঠার সাথে সাথে দেখি বোনটা ভাইটার মাথায় গামছা বেধে দিচ্ছে 😊 কতোটা অদ্ভুত এই পৃথিবীর বন্ধনগুলো! ❤

এদের দেখে নিজের বোনদের কথা স্মরণ হয়। আমাদের ভাই-বোনের বন্ধনটাও কতোটা অদ্ভুত! 

বোনদের সাথে আগে সাপ্তাহে ৩-৪ বার কথা হতো , কোনো কারণে ফোন না ধরতে পারলে চিন্তায় পড়ে যেত। বোনদের সাথে কথা বলার সেই মূহুর্তগুলোই সব থেকে ভাল থাকতাম, নিজের মনকে হালকা করতাম উনাদের সাথে সব শেয়ার করে। 

আজ এমন পরিস্থিতিতে পরিবার থেকে দূরে আছি, একা আছি। বোনরা বার বার ফোন দিচ্ছে, নামাজের সময় খবর নিচ্ছে নামাজ পড়েছি কিনা, খাবার কী রান্না করলাম, ভিডিও কল দিয়ে রান্না দেখতে চাচ্ছে, শিখিয়ে দিচ্ছে কীভাবে রান্না করতে হবে!  আমি যতোই প্রতিকূলতায় পড়ি বোনদের দেখে আমি ততোই অবাক হয়, তারা শাসন করে, আদর করে কিন্তু কখনো আশাহত করে না, অনুপ্রাণিত করে যাই প্রতিটা সময় ❤

এই জন্যেই হয়তো বোনদের মায়ের পরের স্থানটুকু দেওয়া হয়েছে। 

করোনায় আক্রান্ত হয়ে ২৮ হাজার এর উপর মারা যাওয়া মানুষদের মধ্যে এমন হাজার হাজার নারী আছে যারা  কারো না কারো বোন ছিল। আল্লাহ সেই সব বোনদের জান্নাতবাসী করুক। 

বেঁচে থাকা সব বোনদের ভাল রাখুক, 

নিরাপদ রাখুক এই মহামারী থেকে এই প্রার্থনাটুকু করি সৃষ্টিকর্তার কাছে 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest