পারফেক্ট নামক মরীচিকা

এমন একটা বয়সে এসে আটকে গেছি, যে বয়স সবকিছু পার্ফেক্ট চাই!

সে পার্ফেক্ট বাড়ি চাই, নারী চাই, গাড়ি চাই!

কিন্তু নিজে পার্ফেক্ট হওয়ার জন্য যা দরকার তা কিছুই করতে চাই না! 

কি অদ্ভুত না?!

আগে একটা সময় ছিল কাউকে ভালো লাগার জন্য একটা কারণ খুঁজে পেলেই যথেষ্ট ছিল। আর এখন কারো শত ভালোকিছুর মাঝে তাকে দূরে ঠেলে দেওয়ার জন্য একটা কারণই চলে!

বয়স বাড়ার সাথে সাথে ছোটবেলায় পার্ফেক্টনেস বলতে বুঝতাম, ক্রিকেট খেলায় ওপেনিং এ নামতে পারা,দলকে লিড করতে পারা।আর এখন পার্ফেক্টনেস এর মানে বুঝি খেলায় হারটাকে কতোটা স্মার্টলি হ্যান্ডেল করতে পেরেছি তা! 

ছোটবেলায় পার্ফেক্ট রেজাল্ট করা মানে বুঝতাম পরীক্ষায় ফাস্ট হওয়া অথবা ৯৯-১০০ এর বাঁধনে মার্কসকে আটকে রাখা। আর এখন পার্ফেক্ট রেজাল্ট এর কথা শুনলেই কেন জানি মনে হয়, কতগুলো শীট চাটাচাটি করা, বোরিং লেকচারের ঘুমন্ত মস্তিষ্কটাকে জাগিয়ে রাখা, আর দিনশেষে হলে গিয়ে বমি করে সবকিছু খাতায় উগলে দেওয়া!

দূর হতে যে দম্পতিকে দেখলে মনে হয় পার্ফেক্ট কাপল, আমার লেখকের চোখ সেখানে ঠিকই ইমপার্ফেক্টনেস খুঁজে পাই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনার ব্যক্তিগত জীবন অনলাইনে বেচা-কেনা হচ্ছে

Dear GEN-Z

QuotaReformProtest