কমপ্লেক্সিসিটি
আউটলেট থেকে বের হওয়া সেলম্যান আপুদের চোখেমুখের ক্লান্তির ছাপে কেমন যেন একটা মায়া কাজ করে,যেই মায়া সবটুকু সৌন্দর্য্যের ❤️
ক্লাস নিতে নিতে হাঁপিয়ে পড়া ম্যামরা দীর্ঘশ্বাসে লুঁকিয়ে ফেলে বিরক্তি, যেখানের সবটুকুই আমাদের প্রতি স্নেহের ছাপ ফুঁটে উঠে 🖤
টিউশন শেষ করে ভার্সিটির বাসে করে ক্যাম্পাসে ফিরা আপুগুলোর কানে ইয়ারফোনে লিরিক্স এর সাথে একটা ঘোর লাগা ক্লান্তির ছাপ ফুটে উঠে, যার সবটুকু জানালার পাশে বসে নিঃশব্দে বাতাসের সাথে উড়িয়ে দেয় !
উনাদের ভীঁড়ে মেকআপ আর ফিল্টার মেরে ডে দেওয়া আপুগুলোকে মেকি মনে হয়! হাই আর পেন্সিল হিলের কমপ্লেক্সিসিটির হিসেব মিলাতে যেখানে তারা ব্যস্ত তখন অন্যদিকে তাদেরই আরেক শ্রেণি জীবনের স্ট্রাগলে ব্যস্ত।
স্ট্র্যাগল সবাই করছে শুধু উদ্দেশ্য কাউকে মহান করছে, কাউকে মেকি!
মন্তব্যসমূহ