A Bird in a Golden Cage!
পৃথিবীর প্রতিটা জিনিসের উপর আমরা প্রত্যাশা করে বসে আছি।হোক সেটা জীবিত মানুষ কিংবা মৃত কোনো কিছু!
নিউটনের মহাকর্ষ সূত্রকে আমরা কিছুটা মডিফাই করলে Nature of expectation পেতে পারি,
"এ মহাবিশ্বের প্রতিটি বস্তুকণারই একে অপরের প্রতি প্রত্যাশা নাম চাহিদা রয়েছে, যা সবসময় ব্যক্তি স্বার্থে ক্রিয়া করে! "
জন্মের পর থেকে মা-বাবার উপর প্রত্যাশা করেই বড় হতে থাকি আমরা। ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে এ প্রত্যাশা বেড়ে মা-বাবা থেকে পরিবারের উপর চলে যাই। আর আমরা এর নাম দিয়েছি "ফ্যামিলি ডিপেন্ডেবল"।
আর এদের নাম হওয়া উচিত " ভেজা বিড়াল"!
অল্প কিছুদিনের পরিচয়ে আজকাল মানুষ কারো উপর এতোটাই expectancy তৈরি করে ফেলে যে,তার জীবনের সিদ্ধান্তগুলোও অপর পক্ষের উপর ছেড়ে দেয়। আর আমরা এর নাম দিয়েছি " মোহ-মায়া, love"।
আসলে এর নাম হওয়া উচিত ছিল "infatuation"!
খাঁচায় বন্দী থাকা পাখিটার উপর পর্যন্ত আমাদের expectations জন্মায়। রোজ তিনবেলা নিয়ম করে খাবার দিয়ে খাঁচায় রেখে পাখি পোষার নাম দিয়েছি আমরা " শখ"।
আসলে এর নাম দেওয়া উচিত ছিল "উর্বর মস্তিষ্কের বিকৃত সিদ্ধান্ত"!
আজকাল অনেক মেয়েই দেখছি শুধুমাত্র পরিবারের ইচ্ছায় আর সরকারী চাকুরিজীবী পেয়েই নিজের পড়াশোনা ছেড়ে বিয়ের পিঁড়িতে বসছে। আমরা এর নাম দিয়েছি "লক্ষী পাত্রী, সংসারী মেয়ে " ইত্যাদি ইত্যাদি।
বিয়ের ঠিক পরদিন থেকেই তাদের সাথে ওই খাঁচায় পোষা পাখিটার বেশি তফাৎ খুঁজে পাই না আমি।
আসলে এদের নাম হওয়া উচিত ছিল "মেরুদন্ড-হীন কিংবা a Bird in a Golden Cage! "
মন্তব্যসমূহ