আচ্ছা প্রতিটা মুভির যেমন একটা স্পয়লার(spoiler) থাকে ঠিক তেমনিভাবে যদি কেউ এসে আমার জীবনের স্পয়লার(spoiler)টা বলে দেই তখন?
মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি,"আচ্ছা প্রতিটা মুভির যেমন একটা স্পয়লার(spoiler) থাকে যা মুভি দেখার আগেই কেউ বলে দিলে মুভি দেখার মজাই শেষ ঠিক তেমনিভাবে যদি কেউ এসে আমার জীবনের স্পয়লার(spoiler)টা বলে দেই তখন?তখন কী হবে???
জীবন সেখানেই থেমে যাবে নাকি আশা আর সম্ভাবনা আরো বাড়বে?!
ডাইরি লিখার নেশাটা একদম চলেই গিয়েছে।আসলে চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে যখন জীবনের সবথেকে মূল্যবান সময়টার ডাইরিগুলো ফেলে আসলাম, তখন থেকে আর ডাইরি লিখতে ভালে লাগে না।
জীবনে ঘটা প্রত্যেকটা সম্পর্কের শেষটা অনেক জটিল লাগে এখন! আগের আমি আর বর্তমানের আমি, এই দুইয়ের মাঝে এখন আকাশ-পাতাল পার্থক্য দেখতে পাই!
বর্তমান পরিস্থিতির কথা বর্ণনা করার চিন্তা মাথায় আসলেই মাথাব্যথা শুরু হয়ে যাই,তারপরও আজ লিখতে বসেছি।কাটা-হাতে লিখতে কষ্ট হচ্ছে! তারপরও বারান্দায় এসে লিখতে বসেছি।কারণ বর্তমানটা গুছাতে না পারলে সামনের কাজগুলো এলেমেলো হয়ে রয়ে যাবে। পারিবারিক, ব্যক্তিগত এবং পারিপার্শ্বিক সবকিছু এমনভাবে মানসিক চাপের মধ্যে রাখছে যে আমি অন্য কিছু নিয়ে ভাবতেও পারছি না। জীবনে এক্সপেরিয়েন্স চেয়েছিলাম কিন্তু এতো এতো এক্সপেরিয়েন্সের একই সাথে সম্মুখীন করতে হবে তা কখন স্বপ্নেও ভাবি নি!
২০১৮ এর দিকের ঠিক এই সপ্তাহটাই ওর সাথে আমার পরিচয় হওয়ার সূত্রপাত, যার দরুন এখনও তার অস্তিত্ব বয়ে বেড়াচ্ছি। সম্পর্কের ভাঙ্গনের আজ প্রায় ১৬ মাস পূর্ণ হলো কিন্তু কেন জানি এমনটা ভাবতে পারছি না!
এখনও ওই এলাকায় গেলে কেমন জানি অস্বস্তিবোধ কাজ করে, মনে হয় এই বুঝি সামনে পড়বে!!! এর মধ্যে কোনো মেয়ের প্রবেশ হয় নি যে তা না!বেশ কয়েকজন এসেছিল, চেষ্টাও করেছি তাদের সাথে সামনে আগাতে কিন্তু মুভ অন করতে পারি নি, বলা যায় আর কারো সাথে খাপ খাওয়াতে পারি নি। মা এবং বোনদের পড়ে ওই ছিল আমার জীবনের বেস্ট অপশন! এখন ওই একজনের অস্তিত্ব ছাড়া বাকি সবকিছুকেই পাপ মনে হয়।
ওর জন্মদিন চলে গেল একটা মাস হলো,এর মধ্যে একটা বারের জন্যও মনে পড়ে নি তারিখটার কথা। কী অদ্ভুত তাই না! আসলে আমি এই ঘটনার পর থেকে বিশ্বাস করতে শুরু করেছি ভালোবাসা পুরাতন হয় এবং হচ্ছেও। সম্পর্কের দুইটা বছর কত আয়োজন ছিল এই দিনটার জন্য, ছিল কত প্ল্যান! আমার এখনও মনে আছে একমাস পর বোর্ড এক্সাম ছিল তারপরও পড়াশোনা বাদ দিয়ে সময়টা ওর জন্য ছিল,এক্সাম যে খুব একটা খারাপ করেছি তা না বরং তার জন্যে আমি আমার চাওয়ার সর্বোচ্চ রেজাল্টটাই করতে পেরেছি।জীবনে এমন কাউকে খুঁটি হিসেবে পেলে আকাশ ছোয়ার স্বপ্নটাও কঠিন কিছু মনে হবে না। কী সুন্দর ছিল সময়টা!!!
বড় আপু এখন বার বার একটা কথাই বলে " Prince তুমি বদলাই যাইতেসো, আমাদের জন্য যে মায়া তা ভবিষ্যতেও থাকবে তো?" তখন কীভাবে বুঝায় বুঝ হওয়ার পর থেকে যাকে মায়ের উপরে স্থান দিয়েছি তার প্রতি আমার মায়া কীভাবে কমে যাবে!!! এখনও আপু আমার উপর রাগ করে আছে,আসলে রাগ করারই কথা। অনেকদিন হলে ফোন দিচ্ছি না। আসলে সম্প্রতি এতোকিছুর সাথে মানিয়ে নিতে হচ্ছে যে পরিবার কিংবা সামাজিকতা ভুলেই যাচ্ছি প্রায়।আপুরা না থাকলে হয়তো সম্পর্ক শব্দটার প্রতি এতোদিনে বিশ্বাসই উঠে যেত আমার!
আসলে Professional life- এর বাইরেও যে একটা সময় থাকে আমার এখন সেটাই মানতে বিরক্ত লাগে।
মন্তব্যসমূহ