পূর্ণিমা বিলাস
জ্যোৎস্নার আলোয় অদ্ভুত রকমের এক মায়া আর রহস্য কাজ করে!
▪️ আপনি একাকী বসে একাকীত্বের হিসেব-নিকেশ কষতে পারবেন নির্বিঘ্নে কিংবা কলমের গতিতে কবিতার ঝড়!
▪️আপনি চাইলেই জ্যোৎস্নার অস্পষ্ট ঘোর লাগা আলোয় প্রিয়তমার ছেড়ে যাওয়া মায়া খুঁজে পাবেন।
▪️কিংবা আপনি চাইলেই সিগারেটের পেছনে দুটো টান দিয়ে বলতে পারেন জীবন বিষাদ! জ্যোৎস্নার আলো আপনাকে আরো বিষাদ করে তুলবে!!!
▪️ আপনি চাইলেই জীবন, ক্যারিয়ার,হতাশা ঝেড়ে ফেলে জ্যোৎস্নার আলো গায়ে মাখতে পারেন, সিউরিটি দিতে পারি কাব্যিকতা আপনার মনেও জন্ম নিবে।
▪️আপনি চাইলেই সামাজিক সব শেকড় উপড়ে কুয়াশাচ্ছন্ন ঘাসে পা রেখে হারিয়ে যেতে পারেন নিজের স্বাধীন চিন্তা জগতে!
▪️আপনি চাইলেই দিনশেষে পরিবারের পরে যদি প্রেম আর মুগ্ধতা খুঁজে পেতে চান তাহলে তাও খুঁজে পাবেন জ্যোৎস্নার আলোয়।
মন্তব্যসমূহ